Web Analytics

অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. খাইরুজ্জামান মজুমদার বলেছেন, বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণে বেসরকারি খাত প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হচ্ছে এবং শিল্প ও বিনিয়োগ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। শনিবার সন্ধ্যায় নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্টারপ্রেনার সোসাইটি আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন ৪ দশমিক ৪ শতাংশে নেমেছে।

তিনি বলেন, সরকার বিপুল পরিমাণে ঋণ নিলে ব্যাংকগুলো বেসরকারি খাতে ঋণ দেওয়ার চেয়ে সরকারকে ঋণ দিতে বেশি আগ্রহী হয়। কারণ সরকারি ঋণে খেলাপির ঝুঁকি নেই এবং ঋণ আদায়ের জন্য তদারকিও প্রয়োজন হয় না। বিপরীতে বেসরকারি ঋণে গ্রাহকের কার্যক্রম তদারকি এবং খেলাপির ঝুঁকি নিতে হয়। অর্থনীতিতে এ অবস্থাকে তিনি ‘ক্রাউডিং আউট’ হিসেবে উল্লেখ করেন।

সচিবের মতে, বর্তমানে ব্যাংকগুলো সরকারি ঋণ থেকেই অধিকাংশ মুনাফা করছে এবং এ প্রবণতা নিরুৎসাহিত করা দরকার। তিনি সরকারের ব্যাংকঋণের একটি সীমা নির্ধারণের আহ্বান জানান। বেসরকারি বিনিয়োগ বাড়াতে ব্যাংক থেকে সরকারি ঋণ কমানো এবং ঋণের সুদহার হ্রাসের ওপর গুরুত্ব দেন তিনি। সরকার সরাসরি সুদহার নির্ধারণ না করলেও নীতি সুদহারের মাধ্যমে তা প্রভাবিত করতে পারে বলে জানান তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।