Web Analytics

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, বৈশাখের তাৎপর্য ও গুরুত্ব মাথায় রেখে দেশ গড়তে হবে এবং বাঙালি সংস্কৃতিকে ধারণ করতে হবে। মঙ্গলবার (১৪ এপ্রিল) জিয়ানগর উপজেলা প্রশাসনের আয়োজিত বৈশাখী মেলা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভিনদেশি সংস্কৃতি পরিহার করতে হবে, কারণ পশ্চিমা সংস্কৃতি প্রায় দেশীয় সংস্কৃতিকে গ্রাস করে ফেলেছে। তরুণ প্রজন্মের মধ্যে দেশীয় বাঙালিয়ানা সংস্কৃতি পুনরুজ্জীবিত করার আহ্বান জানান তিনি। তার মতে, একটি জাতি টিকে থাকে তার নিজস্ব সংস্কৃতি ও ভাষার উপর নির্ভর করে। দেশপ্রেমে ঐক্যবদ্ধ হয়ে পরবর্তী প্রজন্মকে খাঁটি দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মাসুদ সাঈদী আরও বলেন, অতীতের ফ্যাসিস্ট সরকারগুলো বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির পরিবর্তে বিদেশি সংস্কৃতি চালু করার চেষ্টা করেছে এবং বিদেশি প্রভুদের সন্তুষ্ট করতে গদি রক্ষার চেষ্টা করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।