Web Analytics

বিশ্বাসভঙ্গ করে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এএসপি) মো. সোহেলউদ্দিন প্রিন্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ইভা। বুধবার আদালত এ আদেশ দেন। বাদি পক্ষের আইনজীবী কামরুজ্জামান শাহীন জানান, বাদি সহকারী কর কমিশনার মোসা. তানজিনা সাথীর আবেদনের পর আদালত সোহেলের জামিন বাতিল করেন।

২০২২ সালের ২৩ নভেম্বর তানজিনা সাথী মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০১৭ সালে ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সোহেল ও তানজিনার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সোহেল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময়ে নানা অজুহাতে তার কাছ থেকে ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা নেন, কিন্তু বিয়ে করেননি বা টাকা ফেরত দেননি। আদালত আগেই দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ গঠন করে।

আসামিপক্ষে আইনজীবী আবুল কালাম খান অভিযোগ অস্বীকার করে বলেন, বাদি মিথ্যা অভিযোগে হয়রানি করছেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন বাতিল করে সোহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলাও বিচারাধীন রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।