ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন দাবি করেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদল কোনো শিক্ষার্থীর গায়ে হাত তোলেনি এবং হল দখল বা প্রশাসন ও শিক্ষক-শিক্ষিকাদের হেনস্তার সঙ্গে জড়িত হয়নি। বুধবার বেলা ১১টায় ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
মিল্লাদ হোসেন বলেন, ছাত্রদল কোনো অপকর্মের সঙ্গে জড়িত নয় এবং এ বিষয়ে উপস্থিতদের আশ্বস্ত করতে চান। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান শিক্ষার্থীদের আন্দোলন হলেও শিক্ষক-শিক্ষিকাদেরও এতে গুরুত্বপূর্ণ অবদান ছিল। আন্দোলনের সময় শিক্ষকদের অভিভাবকসুলভ ভূমিকা, দোয়া ও সাহস শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রনেতা বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শিক্ষার্থীরা এমন বাংলাদেশ গড়তে চায়, যেখানে বিভিন্ন সন্ত্রাসী ছাত্রসংগঠনের নামে অতীতে সংঘটিত সহিংসতার পুনরাবৃত্তি হবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা সুলতানা। প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।