Web Analytics

ইরানে সরকার পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলে ইসরাইলের টেলিভিশন চ্যানেল ১২ দাবি করেছে। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মোসাদপ্রধান রোমান গোফম্যান তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেন। বরখাস্তদের একজন গোয়েন্দা বিভাগের প্রধান এবং অন্যজন ইরান বিভাগের প্রধান ছিলেন; তাদের নাম প্রকাশ করা হয়নি।

চ্যানেল ১২-এর ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সমন্বয়ে তৈরি পরিকল্পনাটির উদ্দেশ্য ছিল ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে অভ্যন্তরীণ তৎপরতা জোরদার করা এবং সরকারবিরোধী গোষ্ঠীগুলোকে সহায়তা দেওয়া। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যৌথ বিমান হামলার আড়ালে এসব কর্মকাণ্ড সক্রিয় করার পরিকল্পনাও ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিকল্প রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার সম্ভাবনাও বিবেচিত হয়েছিল।

প্রতিবেদনটি বলেছে, পরিকল্পনাটি হয় বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, নয়তো কার্যকর হওয়ার আগেই স্থগিত হয়েছে। গোফম্যানের সঙ্গে ওই কর্মকর্তাদের সম্পর্ক ও ইরান-কৌশল নিয়ে মতপার্থক্যও সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে দাবি করা হয়। মোসাদ ও সিআইএর কুর্দি যোদ্ধাদের সহায়তায় প্রভাব বিস্তারের একটি পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে থেমে পরে বাতিল হয়। ইসরাইল সরকার তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।