Web Analytics

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, ঈদের পর বিয়ের গহনা বহনে প্রয়োজনে পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা দেবে। ২২ মার্চ ২০২৬ রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেউ যদি হোটেল বা কমিউনিটি সেন্টার থেকে বাসায় গহনা নেওয়ার সময় নিরাপত্তা চান, তাহলে নিকটবর্তী থানায় জানালে সহায়তা দেওয়া হবে।

তিনি আরও জানান, ঈদের সময় জনগণকে স্বর্ণালংকার বা মূল্যবান জিনিস থানায় বা ব্যাংকের ভল্টে রাখার আহ্বান জানানো হয়েছিল। টাকা বা মূল্যবান সামগ্রী পরিবহনের ক্ষেত্রেও পুলিশ নিরাপত্তা দেবে। ঈদের সময় ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ঈদের দিন কোনো বড় ঘটনা ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।

ডিবি প্রধান জানান, দিনে ৮০টি ও রাতে ৪০টি টহল দল কাজ করছে, পাশাপাশি দুটি স্ট্যান্ডবাই দল তাৎক্ষণিক সহায়তার জন্য প্রস্তুত রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।