Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেছেন, আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে এমন যোগ্য শিক্ষার্থী তৈরি করা বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব। শুক্রবার রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে পাওয়া ধারণা ও জ্ঞান শিক্ষার বাস্তব উন্নয়নে কাজে লাগাতে সবাইকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। দেশে বর্তমানে ১৫ থেকে ৩০ বছর বয়সী প্রায় পাঁচ কোটি ৮০ লাখ তরুণ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই তরুণদের শিক্ষা ও মেধা বিকাশের বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

ড. মিলন বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে। বিশাল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ শিক্ষাদানের মাধ্যমে অদৃশ্য সম্পদ থেকে দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে। শিক্ষার আধুনিকায়নে পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ও তথ্যপ্রযুক্তি সংযোজনের পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও আইএইউপি ট্রেজারার ড. মো. সবুর খানসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় প্রধান, শিক্ষাবিদ ও শিক্ষা খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।