Web Analytics

জাগ্রত জুলাইয়ের সভাপতি মুন্সি বোরহান মাহমুদ ঘোষণা দিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে আওয়ামী লীগের দোসর ও তথাকথিত ‘তথ্য সন্ত্রাসীদের’ জবাবদিহি না হলে তাদের সংগঠন প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মার্চ করবে। সোমবার বিকেলে ঢাকার শহিদ ওসমান হাদি চত্বরে আয়োজিত মানববন্ধনে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে গণমাধ্যমে বিকৃতি ও দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে একটি অপ-সাংবাদিকতা সিন্ডিকেট গণমাধ্যমকে জনগণের কণ্ঠস্বর থেকে সরিয়ে প্রোপাগান্ডা যন্ত্রে পরিণত করেছে। বক্তব্যে তিনি কয়েকজন সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তোলেন। জাগ্রত জুলাই দাবি জানায়, এসব অভিযুক্তদের বিচার, গণমাধ্যমে রাজনৈতিক প্রভাব বন্ধ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে।

সংগঠনটি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে তারা বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠানে স্মারকলিপি দেবে এবং অবস্থান কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।