Web Analytics

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ২২ এপ্রিল মধ্যরাতে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটে কয়লার সঙ্গে পাথর মিশে যাওয়ায় বয়লার পাইপ ফেটে উৎপাদন বন্ধ হয়ে যায়। কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং মেরামত শেষে উৎপাদন পুনরায় শুরু করতে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে।

এর আগে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিট ২০২০ সালের নভেম্বর থেকে এবং ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিট ২০২৪ সালের ১ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। ২০০৬ সালে কয়লাভিত্তিক এই কেন্দ্রটি ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা নিয়ে চালু হলেও যান্ত্রিক ত্রুটি ও নানা জটিলতায় কখনও পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারেনি।

বর্তমানে তিনটি ইউনিটই বন্ধ থাকায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।