Web Analytics

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়ায় পৌঁছেছেন দেশটির নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, সোমবার স্থানীয় সময় দুপুরে পিয়ংইয়ংয়ে পৌঁছান শি। সাত বছরের মধ্যে এটাই তার প্রথম উত্তর কোরিয়া সফর।

ভূ-রাজনৈতিক অস্থিরতার এই সময়ে বেইজিং নিজেকে একটি বহুমুখী বৈশ্বিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই শি জিনপিংয়ের এই উত্তর কোরিয়া সফরকে দেখা হচ্ছে। দুই দেশের নেতাদের এই সাক্ষাৎ পারস্পরিক সম্পর্কের ধারাবাহিকতা তুলে ধরবে বলে ধারণা করা হচ্ছে।

সাক্ষাতের আলোচ্যসূচি বা সম্ভাব্য ফলাফল সম্পর্কে প্রতিবেদনে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।