Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। সোমবার রাজধানীর বনানীতে ‘বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণের পথরেখা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাজেটে এই দুটি খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী জানান, একসময় ট্যাক্স-জিডিপি প্রবৃদ্ধি ১১ থেকে ১২ শতাংশ থাকলেও বর্তমানে তা ৭ শতাংশের নিচে নেমে এসেছে, যা উন্নয়ন প্রকল্প ও সামাজিক সুরক্ষা বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় রাজস্ব বোর্ডে সংস্কার কার্যক্রম জোরদার করতে নতুন কমিটি গঠন করা হয়েছে, যা রাজস্ব কাঠামোর আধুনিকায়নে কাজ করবে।

তিনি আরও বলেন, প্রবাসী আয়ের বড় অংশ অদক্ষ শ্রমিকদের কাছ থেকে আসে। শ্রমিকদের দক্ষতা বাড়ানো গেলে রেমিট্যান্স প্রবাহ ৫০ বিলিয়ন ডলারের ওপরে নেওয়া সম্ভব হবে। সরকার আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।