Web Analytics

বারমুডা থেকে বোস্টনে যাওয়ার পথে নিখোঁজ একটি মেডিকেল পরিবহন বিমানের ধ্বংসাবশেষের এলাকা শনাক্ত করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। তবে বিমানে থাকা ছয় আরোহীর কাউকে এখনো খুঁজে পাওয়া যায়নি। শনিবার ভোরে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন কোস্ট গার্ডকে জানায়, সি-জিআরজেপি টেইল নম্বরের গালফস্ট্রিম জি১০০ বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

পরে কোস্ট গার্ডের অনুসন্ধানকারী দল নিখোঁজ বিমানের সঙ্গে সম্পর্কিত ধ্বংসাবশেষের একটি এলাকা চিহ্নিত করে। সংস্থাটি জানিয়েছে, ছয় আরোহীর সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। বিমানে চারজন কানাডীয় নাগরিক এবং বারমুডার দুই নাগরিক ছিলেন বলে কোস্ট গার্ড জানিয়েছে।

কানাডাভিত্তিক ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্স বিমানটি পরিচালনা করছিল। কোম্পানির মুখপাত্র ক্ল্যারেন্স টোগেরেটজ এএফপিকে বলেন, রাত প্রায় ১টা ৩০ মিনিটে বিমানটি নিখোঁজ হয়। এতে দুজন পাইলট, দুজন চিকিৎসাকর্মী, একজন রোগী ও রোগীর পরিবারের একজন সদস্য ছিলেন। পরিস্থিতির সর্বশেষ তথ্য দিতে কোস্ট গার্ড রোববার সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।