Web Analytics

টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শুক্রবার বরিশাল নগরীর পোর্টরোড ইলিশের মোকামে কর্মচাঞ্চল্য ফিরেছে। ২৯ অক্টোবর মধ্যরাত থেকে হাজার হাজার জেলে জাল ও নৌকা নিয়ে মেঘনা, কালাবদর, সুগন্ধা, সন্ধ্যা, জয়ন্তী, আড়িয়াল খাঁ ও কীর্তনখোলাসহ বিভিন্ন নদ-নদীতে মাছ ধরতে নামেন। শুক্রবার ভোর থেকে ইলিশ, পাঙ্গাশ ও অন্যান্য মাছ নিয়ে নৌকা ভিড়তে শুরু করে পোর্টরোড মৎস্য আড়তসহ বিভিন্ন মাছঘাটে।

মাছ নামানোর সঙ্গে সঙ্গে ঘাটে হাঁকডাক ও দরদাম শুরু হয় এবং দ্রুত বিক্রি হয়ে যায় মাছ। দীর্ঘ বিরতির পর আড়তদার, মৎস্য ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যেও ব্যস্ততা দেখা গেছে। জেলে রহিম শেখ জানান, কয়েকজন মিলে রাত ১২টার পর মাছ ধরতে নেমে ভালো মাছ পেয়েছেন এবং এক দিনেই ২০ হাজার টাকার মাছ বিক্রি করেছেন। আড়তদার জাহাঙ্গীর হোসেন বলেন, নিষেধাজ্ঞা-পরবর্তী প্রথম দিনে মোকামে ইলিশের সরবরাহ বেশ ভালো ছিল।

সরবরাহ কিছুটা বাড়লেও বেশি চাহিদার কারণে ইলিশের দাম কমেনি। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে কেজিপ্রতি ২ হাজার ৫০০ টাকায়। ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশের দাম ছিল কেজিপ্রতি ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। বড় পাঙ্গাশ বিক্রি হয়েছে কেজিপ্রতি ১ হাজার ২০০ টাকায়। ব্যবসায়ীরা আশা করছেন, ইলিশের সরবরাহ আরও বাড়লে বাজারদরে কিছু পরিবর্তন আসতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।