Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ২০ থেকে ২৪ নভেম্বর অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় ফিরেছেন। তিনি বলেন, সফরে নির্ধারিত সব কর্মসূচি শান্তিপূর্ণ ও ফলপ্রসূভাবে সম্পন্ন হয়েছে।

এক বিবৃতিতে পরওয়ার অভিযোগ করেন, অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে বিষোদ্গার ও অপপ্রচার চালিয়েছে। তার দাবি, অস্ট্রেলিয়ায় অবস্থানরত পতিত আওয়ামী ফ্যাসিস্টদের একটি গোষ্ঠীর পরোক্ষ ইন্ধনে সংগঠন দুটি বিরোধীদলীয় নেতার সফরসূচি বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে অস্ট্রেলিয়া সরকারের কাছে বিবৃতি দেয়।

পরওয়ার বলেন, অস্ট্রেলীয় সরকার ওই বিবৃতিকে গুরুত্ব দেয়নি। তিনি আরও জানান, জামায়াত আমিরের বিভিন্ন কর্মসূচিতে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি প্রবাসী অংশ নেন এবং তাকে আন্তরিকভাবে বরণ করেন। প্রবাসীরা নিজেদের প্রত্যাশা ও মনের কথা তুলে ধরেন বলে তিনি জানান। পরওয়ারের ভাষ্য অনুযায়ী, ডা. শফিকুর রহমান তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সহযোগিতা চান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।