Web Analytics

সৌদি আরবের রাজধানী রিয়াদে আগাম সতর্কতামূলক জরুরি বার্তা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। তবে কোন ধরনের হুমকি বা পরিস্থিতির কারণে এই সতর্কতা জারি করা হয়েছে, তা জানানো হয়নি।

নির্দেশনায় বাসিন্দাদের ভবনের ভেতরে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। তাদের জানালা থেকে দূরে থাকতে এবং খোলা জায়গা এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে। শহরে অনির্দিষ্ট জরুরি পরিস্থিতিতে মানুষের সুরক্ষার লক্ষ্যেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

বাইরে থাকা ব্যক্তিদের দ্রুত নিকটবর্তী কোনো ভবনে আশ্রয় নিতে বলা হয়েছে। ভবনে যাওয়া সম্ভব না হলে শক্ত কোনো আড়ালের পেছনে নিরাপদ অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষ সতর্কতার কারণ সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।