Web Analytics

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ডব্লিউ ওয়াই রামাদান বুধবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানায়, সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও ফিলিস্তিনের গভীর ও ঐতিহাসিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন এবং বলেন, দল-মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ সর্বদা ফিলিস্তিনের ন্যায়সঙ্গত সংগ্রামের পাশে থাকবে। তিনি জাতিসংঘ, ওআইসি ও বিশ্ব সম্প্রদায়কে গাজায় ইসরায়েলের দখল ও জোরপূর্বক উচ্ছেদ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

রাষ্ট্রদূত ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে বাংলাদেশের আন্তরিক সমর্থন ও সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।