Web Analytics

সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনার দায়িত্ব পেয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় ইনভেস্টমেন্ট বাংলাদেশ মিলনায়তনে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায় হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিম।

চট্টগ্রাম বন্দরের চারটি প্রধান কনটেইনার টার্মিনালের মধ্যে এনসিটি সবচেয়ে বড়। গত অর্থবছরে এ টার্মিনালের মাধ্যমে প্রায় ১৩ লাখ ৮৫ হাজার একক কনটেইনার ওঠানো-নামানো হয়েছে। এটি বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ।

বিদেশি অপারেটরের মাধ্যমে ১৫ বছর এনসিটি পরিচালনার লক্ষ্যে রেয়াতি চুক্তির খসড়া গত ১ অক্টোবর নীতিগত অনুমোদন পায়। চুক্তি স্বাক্ষরের উদ্যোগকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে বন্দর রক্ষা কমিটি চট্টগ্রাম তীব্র প্রতিবাদ জানিয়েছিল। কমিটির নেতাদের ভাষ্য, জনগণের মতামত উপেক্ষা করে জাতীয় সম্পদ নিয়ে একতরফা চুক্তি হলে তা ইতিহাসে ‘কালো চুক্তি’ হিসেবে চিহ্নিত হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।