Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেছেন, বিদ্যুৎ ও গ্যাস কারও দয়া নয়; এগুলো জনগণের মৌলিক অধিকার। সোমবার জাতীয় সংসদে বক্তব্যে তিনি বলেন, মানুষ ইউটিলিটি বিল পরিশোধ করে এবং নিয়মিত কর দেয়। তাই ঘরে আলো জ্বলা ও চুলায় আগুন থাকা জনগণের অধিকার।

তিনি বলেন, কৃষকের ঘাম ঝরানো অর্থ, শ্রমিকের উপার্জন এবং প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স থেকে জ্বালানি খাতে বিপুল ভর্তুকি দেওয়া হয়। এই অর্থ কোথায় যাচ্ছে, তার স্পষ্ট হিসাব জনগণের সামনে তুলে ধরার দাবি জানান তিনি এবং একে ন্যায়বিচারের অংশ বলে উল্লেখ করেন। জ্বালানি নিরাপত্তা কোনো একটি জাহাজ, টার্মিনাল বা বিশেষ চুক্তির ওপর নির্ভরশীল হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সমালোচনা করে নাজিবুর রহমান বলেন, তারা জ্বালানি সংকট সমাধানে সাধারণ মানুষকে আশার আলো দেখাতে পারছে না। তিনি অভিযোগ করেন, খাতটির প্রকৃত সমস্যা আড়াল করে বিরোধী দলের ওপর দায় চাপানোর চেষ্টা চলছে। তাঁর মতে, তথ্য-উপাত্তের মাধ্যমে দুর্নীতি, অব্যবস্থাপনা, সিদ্ধান্তহীনতা ও অযোগ্য নেতৃত্বকে সমস্যার মূল কারণ হিসেবে তুলে ধরে প্রস্তাবনায় সমাধানের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।