Web Analytics

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সংসদ সদস্য অ্যাবিগেইল বয়েড এই প্রস্তাব উত্থাপন করেন, যেখানে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের ১৩তম সাধারণ নির্বাচনকে গত কয়েক দশকের মধ্যে অন্যতম শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে উল্লেখ করা হয়েছে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাবিগেইল বয়েড তার প্রস্তাবে উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর এটি ছিল প্রথম নির্বাচন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐতিহাসিকভাবে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ৫৯ শতাংশ ভোটার অংশগ্রহণ করেন। প্রস্তাবে আরও বলা হয়, জুলাই ন্যাশনাল চার্টার সংক্রান্ত গণভোটে ৬০ শতাংশ ভোটার পক্ষে রায় দেন, যেখানে ৮০টিরও বেশি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।

প্রস্তাবের শেষে বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানো হয় এবং বাংলাদেশের জনগণের সাহসী ভূমিকা ও আন্দোলনের প্রশংসা করা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।