Web Analytics

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপালগঞ্জে দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ সময় তারা লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করেন এবং পুলিশের একটি সাঁজোয়া যান ও পুলিশ বক্সে হামলা চালান। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভাঙা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে প্রকাশ্যে এই মিছিল করা হয়। মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে যান। বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে উল্লেখ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পরে পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়।

গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টানানো হয়। মিছিলকারীদের পুলিশের সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তারা যানটির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের কাচ ভাঙচুর করে এবং সাঁজোয়া যানের গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লেখে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।