Web Analytics

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে তথাকথিত ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ স্বেচ্ছায় দেশ ছাড়ার আহ্বান জানিয়েছেন। গুজরাট সফরে তিনি বলেন, যারা স্বেচ্ছায় ফিরে যাবেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না এবং নতুন বিজেপি সরকার সীমান্ত পার হতে সহায়তা করবে। শাহ দাবি করেন, আগে প্রতিদিন হাজারো অনুপ্রবেশকারী ঢুকত, এখন সমান সংখ্যক মানুষ ফিরে যাচ্ছে।

সরকারি তথ্যে জানা যায়, পশ্চিমবঙ্গে ১১টি হোল্ডিং সেন্টারে ৩৮৬ জন অনুপ্রবেশকারীকে আটক রাখা হয়েছে। এর মধ্যে বসিরহাটে সবচেয়ে বেশি ৩৩৫ জন রয়েছে। অন্যান্য কেন্দ্রগুলো মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরসহ বিভিন্ন জেলায় অবস্থিত।

রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ কঠোর মন্তব্য করে জানান, আটক ব্যক্তিদের খাবার সরবরাহ শিগগিরই বন্ধ হবে এবং তাদের নিজ দেশে ফিরে যাওয়াই উত্তম। তিনি বলেন, সরকার তাদের খাওয়ানোর দায় নেবে না এবং পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের ফেরার উদাহরণ টেনে বাংলাদেশিদেরও ফিরে যেতে বলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।