Web Analytics

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেছেন। শুক্রবার তুরস্কে আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে তিনি এ প্রশংসা করেন। সৌদি আরব ও কাতার সফর শেষে ত্রিদেশীয় সফরের তৃতীয় ধাপে তুরস্কে পৌঁছানোর এক দিন পর এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট এরদোয়ান উষ্ণ অভ্যর্থনা জানিয়ে শেহবাজ শরিফকে আন্তালিয়া ফোরামে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। বৈঠকে দুই নেতা সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল অবস্থা নিয়ে মতবিনিময় করেন। শেহবাজ শরিফ এরদোয়ানের দৃঢ় সমর্থন ও উৎসাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুই নেতা টেকসই ও দীর্ঘস্থায়ী আঞ্চলিক শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে বর্তমান সুযোগগুলো কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।