Web Analytics

গাজামুখী ত্রাণবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক দুই অধিকারকর্মীকে মুক্তি দিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইসরাইল। মুক্তিপ্রাপ্তরা হলেন ব্রাজিলের থিয়াগো দে আভিলা এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত স্প্যানিশ কর্মী সাইফ আবুকেশেক। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় আটক থাকার পর রোববার তাদের মুক্তি দেওয়া হয়। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে ইসরাইলি আদালত দুই দফায় তাদের আটকাদেশের মেয়াদ বাড়িয়েছিল।

গত ৩০ এপ্রিল গ্রিসের ক্রিট দ্বীপের কাছে গাজামুখী এই ত্রাণবহরে হামলার ঘটনা ঘটে। মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা বহরটির প্রথম জাহাজগুলো ১২ এপ্রিল স্পেনের বার্সেলোনা থেকে রওনা হয় এবং ২৬ এপ্রিল ইতালির সিসিলি থেকে মূল বহর যাত্রা শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল গাজার ওপর আরোপিত দীর্ঘদিনের অবরোধ ভাঙা ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।

২০০৭ সাল থেকে গাজায় কঠোর অবরোধ বজায় রেখেছে ইসরাইল। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সামরিক অভিযানে ৭২ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭২ হাজারের বেশি আহত হয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।