Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর ক্ষুব্ধ হওয়া, ইরানের ওপর নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান প্রতিবেশী দেশগুলোর মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে। এসব হামলায় ক্ষয়ক্ষতির শিকার হয়ে প্রতিবেশী দেশগুলো ক্ষোভ প্রকাশ করেছে।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরান প্রতিবেশী ভাইদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে না, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা করছে। তিনি জানান, আত্মরক্ষার বাইরে ইরানের আর কোনো বিকল্প নেই।

আরাগচি আরও বলেন, তেহরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে এবং নিজের অবস্থান ব্যাখ্যা করছে। তিনি আশা প্রকাশ করেন, প্রতিবেশীরা বুঝবে যে এই পরিস্থিতি ইরানের সৃষ্টি নয় এবং এর জন্য ইরান দায়ী নয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।