Web Analytics

নরসিংদীর বেলাবো উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামে টানা অতিবৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল ধসে রওশোন আরা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুল আজিজের স্ত্রী রওশোন আরা বেগম দীর্ঘদিন ধরে মেয়েকে নিয়ে নিজ বসতভিটায় বসবাস করতেন। কয়েক দিনের বৃষ্টিতে ঘরের দেয়াল নরম হয়ে হঠাৎ ধসে পড়লে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের পরিবার জানায়, তারা এখন চরম অসহায় অবস্থায় রয়েছেন, কারণ টানা বৃষ্টিতে তাদের ঘর প্রায় সম্পূর্ণ ধসে পড়েছে। একই দিনে উপজেলার পাহাড় উজিলাবো গ্রামে আরও একটি মাটির ঘর ধসে পড়ে, তবে সেখানে কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা দাবি করেছেন, টানা বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ মাটির ঘরে বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা জরুরি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।