Web Analytics

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৯৩ ডলার বা ২ শতাংশ বেড়ে ৯৬ ডলারে পৌঁছেছে, যা গত ৮ জুনের পর সর্বোচ্চ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ১ দশমিক ৪৪ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৮ দশমিক ২৭ ডলারে বিক্রি হচ্ছে।

এর আগের লেনদেনেও ব্রেন্ট ক্রুডের দাম ৩ ডলারের বেশি বেড়ে ৯৪ দশমিক ০৭ ডলারে উঠেছিল এবং একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। বিশ্লেষকদের মতে, ইরানে মার্কিন হামলা এবং লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের তেলবাহী ট্যাংকারে আক্রমণ বৃদ্ধির ফলে মধ্যপ্রাচ্যে কৌশলগত সংকট তীব্র হয়েছে।

এই সরবরাহ অনিশ্চয়তা বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা সৃষ্টি করেছে এবং বাজারে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।