Web Analytics

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ থানা অভিযান চালিয়ে স্বর্ণালংকার চুরির ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে এবং চুরি হওয়া স্বর্ণের বড় একটি অংশ উদ্ধার করেছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) হাজারীবাগ, খিলক্ষেত ও টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রোজিনা আক্তার, মীম আক্তার, আল-আমিন, কাশেম আহাম্মেদ ও নাহিদ। তাদের কাছ থেকে আট ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

লালবাগ থানা সূত্রে জানা যায়, ২৩ মার্চ আজিমপুর সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকার একটি বাসায় চুরির ঘটনা ঘটে। গৃহকর্মী রোজিনা আক্তার কাজের অজুহাতে বাসা থেকে বের হয়ে আর ফিরে না আসায় সন্দেহ হলে গৃহকর্তা স্বর্ণালংকার চুরি হয়েছে বুঝতে পারেন। চুরি হওয়া স্বর্ণালংকারের ওজন ছিল নয় ভরি আট আনা, যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা। এ ঘটনায় লালবাগ থানায় মামলা দায়েরের পর তদন্তে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ অভিযান চালায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা একটি সক্রিয় চোরচক্রের সদস্য। বাকি স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।