Web Analytics

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নির্বাচনে গণঅধিকার পরিষদ, বাংলাদেশ মুসলিম লীগ ও এক স্বতন্ত্র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। গণঅধিকার পরিষদের সালাউদ্দিন মিয়া ১৩৭ ভোট, বাংলাদেশ মুসলিম লীগের মুফতি আবদুল কুদ্দুস ২৩৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম খান ৩৪৪ ভোট পেয়েছেন।

এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা আহ্বায়ক আবুল হোসেন খান ৮১ হাজার ৮৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাওলানা মাহামুদুন্নবী তালুকদার ৫৫ হাজার ৫৩৩ ভোট পান। ফলে বিএনপির প্রার্থী ২৬ হাজার ৫০০ ভোটের ব্যবধানে বিজয়ী হন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, আসনটিতে মোট ভোটকেন্দ্র ১১৩টি।

একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত বাকেরগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৫৫ জন, মহিলা ভোটার ১ লাখ ৫৫ হাজার ৫৩৮ জন এবং হিজড়া ভোটার ৪ জন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।