Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বড় ধরনের চুক্তি করতে চান বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিবিসির সহযোগী সংস্থা সিবিএস নিউজের প্রতিবেদনে জানানো হয়, জর্জিয়ার এথেন্সে ‘টার্নিং পয়েন্টস ইউএসএ’ আয়োজিত এক অনুষ্ঠানে ভ্যান্স বলেন, গত সপ্তাহে পাকিস্তানে দুই দেশের প্রতিনিধিদের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি স্পষ্ট করে জানান, ট্রাম্প ছোটখাটো কোনো সমঝোতায় নয়, বরং একটি ঐতিহাসিক ‘ট্রাম্পিয়ান গ্র্যান্ড বার্গেইন’-এর দিকে অগ্রসর হতে চান।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভ্যান্স দুই দেশের দীর্ঘদিনের আস্থাহীনতার বিষয়টিও উল্লেখ করেন। তিনি বলেন, দশকব্যাপী এই অবিশ্বাস রাতারাতি দূর করা সম্ভব নয়। ৪৯ বছর পর এই পর্যায়ের আলোচনা ওয়াশিংটন ইতিবাচকভাবে দেখছে। যদিও ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ এখনো বহাল, তবুও ট্রাম্প প্রশাসনের বড় চুক্তির প্রস্তাব মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এই কূটনৈতিক উদ্যোগ যুক্তরাষ্ট্র–ইরান সম্পর্কের নতুন দিক উন্মোচন করতে পারে, যদিও আলোচনার ফলাফল এখনো অনিশ্চিত।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।