Web Analytics

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উদ্ভাবনী প্রযুক্তি দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্ব এখন এআই যুগে প্রবেশ করেছে এবং মেধাবীদের জন্য বৈশ্বিক সুযোগ উন্মুক্ত হয়েছে। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের জ্ঞান অর্জন জরুরি। তিনি আরও বলেন, প্রযুক্তিদক্ষ তরুণরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়বে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রোগ্রামিং ও উদ্ভাবনী প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বাস্তবায়নে আয়োজিত এই প্রতিযোগিতায় পাঁচটি ক্যাটাগরিতে ১৭ হাজার ৮৩৯ জন শিক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৮৩২ জন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, দেশের তরুণরাই প্রযুক্তিনির্ভর বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং সরকার তাদের উদ্ভাবনী শক্তি বিকাশে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।