Web Analytics

আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। রোববার সকালে এক্সে দেওয়া পোস্টে তিনি মোদিকে ভারতের জন্য বিব্রতকর ব্যক্তি বলে উল্লেখ করেন এবং দেশটির ইতিহাসে এত বড় কাপুরুষ ও জুলুমবাজ দেখা যায়নি বলে দাবি করেন। শনিবার মুম্বাই থেকে দিল্লিগামী উড়োজাহাজে তাকে আটক করে দিল্লি পুলিশ।

এনডিটিভির উদ্ধৃত প্রতিবেদনে বলা হয়, যন্তর মন্তরে দলের পূর্বঘোষিত বিক্ষোভে যোগ দিতে দীপকে বেঙ্গালুরু থেকে মুম্বাই হয়ে দিল্লি যাচ্ছিলেন। তার সঙ্গে ছিলেন দলের নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। দিল্লিতে পৌঁছানোর পর এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের ভেতর থেকে তিনজনকে আটক করা হয়। রোববার দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর তাদের শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি। দলের দায়িত্ব নেওয়া অজিঙ্ক্য শিন্ডে বলেন, আন্দোলন বন্ধের কোনো পরিকল্পনা নেই এবং তারা আবার যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করবেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান চালানোর কথাও জানান তিনি। প্রতিবেদনে বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে প্রায় সাত হাজার মানুষ আটকের কথাও বলা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।