Web Analytics

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ এফ এম সিদ্দিকী বলেছেন, স্তন ক্যান্সার বাংলাদেশ ও বিশ্বজুড়ে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বড় হুমকি। তবে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করে সঠিক চিকিৎসা দেওয়া গেলে এটি শতভাগ নিরাময় সম্ভব। শনিবার বিশ্ববিদ্যালয়ের মিলন হলে আয়োজিত একটি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি নারীদের লজ্জা ও দ্বিধা কাটিয়ে ওঠার আহ্বান জানান।

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও বিএমইউর অনকোলজি বিভাগ যৌথভাবে ‘স্তন ক্যান্সারের বৈশ্বিক ও জাতীয় পরিস্থিতি বিশ্লেষণ ও উত্তরণের উপায়’ শীর্ষক সংলাপের আয়োজন করে। বক্তারা সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সঠিক পরিসংখ্যানের জন্য জনগোষ্ঠীভিত্তিক ক্যান্সার নিবন্ধন, ক্যান্সার স্ক্রিনিং এবং চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর জোর দেন।

আলোচনা শেষে শাহবাগ থেকে কাওরানবাজার পর্যন্ত গোলাপি শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়। ফোরামটি ২০১৩ সাল থেকে ১০ অক্টোবর বেসরকারিভাবে স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালন করছে; এবার ছিল ১৪তম আয়োজন। ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণে স্বাস্থ্য বাজেটের অন্তত ৪০ শতাংশ বরাদ্দের দাবি জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।