Web Analytics

সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করলে ১১ দলীয় ঐক্য তাদের কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ৫ সেপ্টেম্বর থেকে লংমার্চ কর্মসূচি শুরু হবে। পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোতেও এ কর্মসূচি পালিত হবে।

নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকায় মহাসমাবেশও করা হবে। তিনি দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট চলার কথা উল্লেখ করে বলেন, মন্ত্রী-এমপিরা কথা বলার সময়ও বিদ্যুৎ চলে যাচ্ছে। তাঁর ভাষ্য, সরকারের প্রতিনিধিরা ঘুরিয়ে-ফিরিয়ে দেশে কোনো সংকট নেই বলে বোঝানোর চেষ্টা করছেন।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, বিগত সময়ে অনেক মানুষ বিচারবহির্ভূতভাবে গুম ও হত্যার শিকার হয়েছেন, কিন্তু এসব ঘটনার বিচার এখনো হয়নি। তিনি জানান, এসব বিষয় সামনে রেখে ৩০ আগস্ট রোববার বিকেল ৩টায় গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।