ভারতের মুম্বাইয়ের ঘাটকোপারের চিরাগ নগরের গাউসিয়া চওলে ভূমিধসে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে ঘটনার পর আরও চার থেকে পাঁচজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিএমসি মুম্বাই ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ৩টা ৪৮ মিনিটে পাহাড় ধসে পাশের কয়েকটি বাড়ির ওপর পড়ে।
ঘটনাস্থলে মুম্বাই ফায়ার ব্রিগেড, পুলিশ এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। নিহত দুজনের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ধসের কারণে কয়েকজন আটকা পড়েন বলে জানিয়েছে ফায়ার ব্রিগেড।
এ ঘটনায় আহত ১৮ বছর বয়সি সোহেল আনসারি ও ১৪ বছর বয়সি মোহাম্মদ আনসারিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুজনের অবস্থাই স্থিতিশীল বলে জানানো হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার তদন্তও চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।