Web Analytics

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রভাব ও আধিপত্য বিস্তারের বিরোধে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির অনুসারী দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাঁচ গ্রামে ককটেল হামলা, সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে পাঁচজন ছররা গুলিবিদ্ধ হয়েছেন।

আহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে দিদার ঢালী (৫৭), বোরহান সিকদার (৪৯), দিদার সরদার (৪৫), রাকিব সরদার (২৫) ও ইমরান হোসেনের (৪৮)। তাঁরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ হোসেন মোল্লা এবং ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

নোয়াদ্দা, রাজারচর, কংসপুরা, নতুন আমঘাটা, আমঘাটা ও চৈতারচর গ্রামে দুই পক্ষের মধ্যে প্রায়ই হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটছিল বলে স্থানীয়রা জানান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তছলিম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পুলিশের পিকআপ লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে, তবে ক্ষতি হয়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কোনো পক্ষ অভিযোগ দেয়নি এবং কাউকে আটক করা হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।