Web Analytics

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) গুরুত্বপূর্ণ সভায় ইরানের ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে অনুষ্ঠিত এই কংগ্রেসটি ছিল বিশ্বকাপের আগে এশিয়ার ফুটবল নেতাদের সবচেয়ে বড় আনুষ্ঠানিক বৈঠক।

সভায় ইরানের অংশগ্রহণ বা যুদ্ধের কারণে তাদের ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে ইরানের অনুপস্থিতি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ইরানি প্রতিনিধিদল ভ্যাঙ্কুভারে পৌঁছাতে পারেনি। এই পরিস্থিতিতে আগামী বৃহস্পতিবারের ফিফা কংগ্রেস এবং ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সভা শেষে বিশ্বকাপে কোয়ালিফাই করা এশিয়ার নয়টি দলের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়। ইরানের নাম ঘোষণার সময় জানানো হয়, প্রতিনিধিদল পৌঁছালে তাদের উপহার দেওয়া হবে। এএফসি বা ইরানের পক্ষ থেকে অনুপস্থিতির কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।