Web Analytics

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে চরাদি ইউনিয়নের রাণীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের খাবার আত্মসাৎ করে আসছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় ছুটির পর স্থানীয়রা তার ব্যাগ তল্লাশির দাবি করলে সেখানে ২৪টি ডিম ও ২২ পিস রুটি পাওয়া যায় বলে অভিযোগ ওঠে। খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয়দের ভিড় জমে যায়।

এলাকাবাসী ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করে সুষ্ঠু তদন্ত ও অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন জানান, অভিযোগের বিষয়টি জানা গেছে এবং তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।