Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে সংঘটিত লগি-বৈঠার ঘটনায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। রোববার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচির কথা জানান।

মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, সেদিনের হত্যাকাণ্ড ও নৈরাজ্যের মধ্য দিয়ে দেশে দীর্ঘদিনের ফ্যাসিবাদ, গণতন্ত্র হত্যা এবং নাগরিক অধিকার হরণের পরিস্থিতি তৈরি হয়েছিল। তিনি বলেন, ঘটনার দুই দশক পূর্ণ হতে চললেও এখনো জড়িতদের বিচার হয়নি।

জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা হবে, যেখানে জামায়াতের আমির প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হবে। কর্মসূচি বাস্তবায়নে সব শাখা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।