Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বিকেল ৩টায় সংসদ ভবনের অধিবেশনকক্ষে পুনরায় শুরু হচ্ছে। ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ অধিবেশন মুলতবি করা হয়েছিল। অধিবেশনের সভাপতিত্ব করবেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানান, অধিবেশনের তৃতীয় দিনে মূলত রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সরকার ও বিরোধী দলের সদস্যরা এতে অংশ নেবেন। এছাড়া মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব এবং জাতীয় গুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হবে।

কার্যোপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এবং রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।