Web Analytics

বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (বিএসটিবি) জানিয়েছে, সফটওয়্যারের গুণগত মান নিশ্চিতকরণকে কেন্দ্র করে ‘৪র্থ সিম্পোজিয়াম অন সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং’ বা স্কোয়াট বাংলাদেশ আগামী ৫ ডিসেম্বর রাজধানীর শেরাটন ঢাকায় অনুষ্ঠিত হবে। দিনব্যাপী সম্মেলনের প্রতিপাদ্য ‘কোয়ালিটি ইন দ্য এজ অব এআই’। এতে দেশি ও বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞদের অংশ নেওয়ার কথা রয়েছে।

সম্মেলনের প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন আন্তর্জাতিক সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশন বোর্ডের বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জিগার এবং সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট অলিভিয়ার ডেনু। সফটওয়্যার কোয়ালিটি বিশেষজ্ঞ, প্রকৌশলী, সিআইও, সিটিও, নীতিনির্ধারক ও শিক্ষাবিদরাও অংশ নেবেন। আয়োজনে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মাস্টারক্লাস, মূল প্রবন্ধ, প্লেনারি সেশন, এআই টেস্টিং, টেস্ট অটোমেশন ও কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা থাকবে।

বিএসটিবি জানিয়েছে, অংশগ্রহণকারীরা ড. ক্লডিয়া ডুসা-জিগারের স্বাক্ষরিত সনদ পাবেন। ২০৩০ সালের মধ্যে দেশে ১০ হাজার সার্টিফায়েড টেস্ট ইঞ্জিনিয়ার তৈরিতে অবদান রাখা সংস্থাটির লক্ষ্য। কিউএ ও টেস্টিং খাতকে দক্ষ কর্মসংস্থান, বৈশ্বিক প্রকল্প এবং তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানির সঙ্গে যুক্ত করার কথাও জানিয়েছে তারা। নিবন্ধন করা যাবে সম্মেলনের ওয়েবসাইটে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।