Web Analytics

সরকার আগামী ১৩ ডিসেম্বর থেকে দেশজুড়ে বছরব্যাপী নিবিড় পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে দৈনিক সমকাল সভাকক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ তথ্য দেন। রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে কর্মসূচিটির উদ্বোধন করবেন। বৈঠকটি যৌথভাবে আয়োজন করে মেরী স্টোপস বাংলাদেশ ও দৈনিক সমকাল।

প্রতিমন্ত্রী বলেন, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের ভুল নীতিগত সিদ্ধান্ত এবং বিকল্প দিকনির্দেশনা ছাড়া সেক্টর প্রোগ্রাম বন্ধ হওয়ায় চার-পাঁচ দশকের পরিবার পরিকল্পনা ও টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছিল। এতে মাঠপর্যায়ের কর্মীদের বেতন ও সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। তিনি জানান, বর্তমান সরকার খাতটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জরুরি দরপত্র আহ্বান করেছে এবং সাত বিভাগের ডিপোতে পরিবার পরিকল্পনা সামগ্রী পৌঁছেছে।

তিনি বলেন, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে এবং প্রায় ৪০ হাজার মাঠকর্মীকে নিয়ে সমন্বিত কর্মীবাহিনী গড়া হবে। তাঁদের ট্যাব ও এআইভিত্তিক তথ্য দেওয়া হবে। প্রতিমন্ত্রী পরিবার পরিকল্পনাকে প্রজনন স্বাস্থ্য কর্মসূচিতে বিস্তৃত করা, নারী স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠা, জরুরি জন্মনিয়ন্ত্রণ নিয়ে ট্যাবু ভাঙা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়ানোর ওপর জোর দেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।