Web Analytics

রাজধানীতে চলাচলকারী অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অসহনীয় যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তগুলোর মধ্যে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় অ্যাপসহ ইলেকট্রনিক টোল কালেকশন চালু রয়েছে, যা চার মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার এলাকার যানজট নিয়ে বুয়েটকে আগের প্রতিবেদন পর্যালোচনা করে সুপারিশসহ নতুন প্রতিবেদন ১৫ দিনের মধ্যে দিতে বলা হয়েছে। বাস্তবায়নে সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশ সমন্বয় করবে।

ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে এবং স্থায়ী প্রকল্পের আগে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে চার মাসের মধ্যে অস্থায়ী টার্মিনাল নির্মাণ করা হবে। গাবতলী টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণ ও কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। সচিবালয় এলাকায় পার্কিংয়ের বিকল্প ব্যবস্থাও খতিয়ে দেখা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।