ফিলিস্তিনি সংগঠন হামাস অভিযোগ করেছে যে শান্তি বোর্ড গঠনের পরও গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন, এই হামলা মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা ও বোর্ডের কার্যক্রমকে উপেক্ষা করার ইঙ্গিত দেয়। তিনি দাবি করেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ ও হত্যাযজ্ঞ বন্ধ হয়নি এবং হামলার ধরনে কিছু পরিবর্তন এলেও উদ্দেশ্যে কোনো পরিবর্তন আসেনি।
হামাস জানায়, যুদ্ধবিরতি বাস্তবায়নে গ্যারান্টর দেশগুলোর আশ্বাস কার্যকর ফল দিচ্ছে না। সংগঠনটির তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ৬৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৯৮ জন শিশু ও ৮৫ জন নারী রয়েছেন, এবং আহত হয়েছেন ১,৬৬২ জন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও প্রায় ১ লাখ ৭২ হাজার আহত হয়েছেন, এছাড়া ৮ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
হামাস আরও জানায়, গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। জাতিসংঘের প্রাথমিক হিসাব অনুযায়ী, উপত্যকাটির পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।