Web Analytics

ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ (ইউএসপিএস) বুধবার ঘোষণা করেছে যে, তারা কিছু খুচরা ও বাণিজ্যিক সেবার মূল্য সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত বাড়াবে। ডাক নিয়ন্ত্রক কমিশনের অনুমোদন সাপেক্ষে নতুন হার ২৬ এপ্রিল থেকে কার্যকর হয়ে ২০২৭ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। এই মূল্য বৃদ্ধি প্রায়োরিটি মেইল এক্সপ্রেস, প্রায়োরিটি মেইল, ইউএসপিএস গ্রাউন্ড অ্যাডভান্টেজ ও পার্সেল সিলেক্ট সেবার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ইউএসপিএস জানায়, পরিবহন ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিযোগী সংস্থাগুলোও বিভিন্ন সারচার্জ আরোপ করেছে। এর আগে ইউপিএস ২ মার্চ জ্বালানি সারচার্জ আরোপ করে এবং ফেডএক্স নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রের গ্যাসোলিনের দামের ওপর ভিত্তি করে তাদের সারচার্জ হালনাগাদ করে। মোটর ক্লাব এএএ’র তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন নিয়মিত গ্যাসোলিনের গড় মূল্য ৩৩.৬ শতাংশ এবং ডিজেলের দাম ৪৩ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জেট ফুয়েলের দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

এই মূল্য সমন্বয় যুক্তরাষ্ট্রের লজিস্টিক খাতে চলমান ব্যয়চাপের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।