গত শনিবার থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে হামলা শুরু করেছে। ওয়াশিংটন ডিসি-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) জানিয়েছে, যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার, অর্থাৎ দৈনিক প্রায় ৮৯১ দশমিক ৪ মিলিয়ন ডলার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধটি কয়েক সপ্তাহ ধরে চলতে পারে।
সিএসআইএস জানায়, যুদ্ধের তহবিলের জন্য প্রতিরক্ষা বিভাগের বর্তমান বাজেটের চেয়ে বেশি অর্থের প্রয়োজন হবে। সংস্থাটি আরও জানায়, কম খরচের যুদ্ধাস্ত্র ব্যবহারে ব্যয় কমানো সম্ভব, কারণ বিমান অভিযান ব্যয়বহুল এবং এতে উন্নত অস্ত্রের প্রয়োজন হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, একপর্যায়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অতিরিক্ত তহবিলের প্রয়োজন হবে। সূত্রে উল্লেখ করা হয়েছে, ইরানে হামলায় বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।