Web Analytics

যুক্তরাষ্ট্রে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের ‘মেডিকেয়ার ফর অল’ প্রস্তাব নিয়ে মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল আল-সাইয়েদের সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সাক্ষাৎকারে ট্রাম্প আল-সাইয়েদকে বুদ্ধিমান ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন, তিনি খুব ভালো কাজ করেছেন। প্রস্তাবটির নাম ‘ট্রাম্পকেয়ার’ রাখার আল-সাইয়েদের ধারণাকেও ইতিবাচকভাবে দেখেছেন ট্রাম্প।

ডেমোক্র্যাট নেতা আল-সাইয়েদ নির্বাচনি প্রচারে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে প্রধান অঙ্গীকার করেছিলেন। সম্প্রতি তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান এবং পরিকল্পনাটির নাম ‘ট্রাম্পকেয়ার’ করার কথা বলেন। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে ওই পোস্ট শেয়ার করেন। ওয়াশিংটন পোস্টকে তিনি বলেন, স্বাস্থ্যসেবা পরিকল্পনার সঙ্গে নিজের নাম যুক্ত করার প্রস্তাবটি খুবই বুদ্ধিদীপ্ত।

প্রচারের সময় ট্রাম্প ও আল-সাইয়েদের মধ্যে তীব্র আক্রমণ-পাল্টা আক্রমণ হয়েছিল। তবে কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতার পর দুই পক্ষের অবস্থানে কিছুটা নমনীয়তা দেখা যাচ্ছে। আল-সাইয়েদ বলেছেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়তা করতে পারেন এমন যেকোনো ব্যক্তির সঙ্গে তিনি দলমত নির্বিশেষে বৈঠক করতে প্রস্তুত। তার বৈঠকের আগ্রহ জানার পর গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কার্যালয় থেকে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।