Web Analytics

বলিউড অভিনেতা ইমরান খান ভারত ছাড়ার নির্দেশসংক্রান্ত নোটিশ স্থগিত ও বাতিল চেয়ে বোম্বে হাইকোর্টে আবেদন করেছেন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ের এক বিক্ষোভে অংশ নেওয়ার পর বিদেশি নাগরিকদের নিবন্ধনসংক্রান্ত আঞ্চলিক দপ্তর, এফআরআরও, তাকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে নির্দেশ দেয়। জরুরি শুনানির জন্য আবেদনটি সোমবার আদালতে উপস্থাপনের কথা রয়েছে।

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত ওই বিক্ষোভে অংশ নিয়েছিলেন ইমরান খান। কর্মসূচি থেকে আটকের পর তাকে ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে। আইনজীবী জুলফিকার মেমন, পারভেজ মেমন ও চিরাগ নায়েকের মাধ্যমে তিনি আবেদনটি দাখিল করেছেন।

নোটিশ বাতিলের পাশাপাশি সিদ্ধান্তের ভিত্তিতে থাকা নথিপত্র আদালতে উপস্থাপনের নির্দেশ দিতে এফআরআরওর বিরুদ্ধে আবেদন জানিয়েছেন অভিনেতা। তার অভিযোগ, কোন বিধি লঙ্ঘনের দায়ে তাকে দেশ ছাড়তে বলা হয়েছে, তা কর্তৃপক্ষ সুনির্দিষ্টভাবে জানায়নি। আবেদনে আরও বলা হয়েছে, ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া বা ওসিআই কার্ডধারী হিসেবে তার অবস্থান বিবেচনায় নেওয়া হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।