Web Analytics

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঐতিহাসিক এবং এটি জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে। ১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুরে তিনি রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, চামেলীবাগ গোল্ডেন ইরা কিডস স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টার, টিএন্ডটি উচ্চ বিদ্যালয় ও তেজগাঁও কলেজসহ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

তিনি ভোটকেন্দ্রগুলোতে প্রিসাইডিং অফিসার ও ভোটারদের সঙ্গে কথা বলেন এবং সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং তিনি আশা প্রকাশ করেন যে এটি শেষ পর্যন্ত অব্যাহত থাকবে।

দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলার ঘটনা ও ৫৯টি জালভোটের খবর পাওয়া গেছে। ঢাকা-১৮ আসনে ভোট পড়েছে ৩১.৪৭ শতাংশ, যেখানে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।