Web Analytics

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় এক দিনের রিমান্ড শেষে রোববার দুপুরে জামায়াত কর্মী ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে ঢাকার আদালতে নেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল-বেরুনী মীরের আদালতে তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেছেন।

এর আগে বিমানবন্দর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মাজেদুল ইসলাম আখতারুজ্জামানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তবে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, তাঁর পেছনে কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না এবং ঘটনার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের উদ্দেশ্য ছিল কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার ১ অক্টোবর মদিনা থেকে বাংলাদেশ বিমানের বিজি-৩৩৮ ফ্লাইটে বিপুল যাত্রী ঢাকায় আসেন। লাগেজ পেতে বিলম্ব ও ট্রলির সংকটে অসন্তোষ তৈরি হয়। অভিযোগে বলা হয়েছে, আখতারুজ্জামান বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি দেন এবং সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণে বাধা দেওয়ায় এক নিরাপত্তাকর্মীকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।