Web Analytics

ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কিছুটা বেড়েছে, তবে যুদ্ধ শুরুর আগের তুলনায় তা এখনো প্রায় ৭০ শতাংশ কম। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার শেষ হওয়া এক সপ্তাহে প্রণালি দিয়ে ১২২টি জাহাজ বের হয়েছে এবং ১৫৫টি জাহাজ প্রবেশ করেছে।

আগের সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে ১১৪টি জাহাজ বের হয়েছিল এবং ১২৭টি জাহাজ প্রবেশ করেছিল। ফলে সাম্প্রতিক সপ্তাহে চলাচল বেড়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে প্রণালিতে যে মাত্রার জাহাজ চলাচল ছিল, বর্তমান হার তার তুলনায় অনেক কম।

আলোচ্য সময়ে হরমুজ প্রণালিতে তিনটি হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউকেএমটিও। শুক্রবার আইআরজিসি যে চারটি ট্যাংকারে হামলার কথা জানিয়েছে, তা এই হিসাবে অন্তর্ভুক্ত নয়। হামলার শিকার তিন জাহাজের একটি যাত্রা অব্যাহত রেখেছে, একটি সহায়তা চেয়েছে এবং অন্যটির অবস্থা জানা যায়নি। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি, এডেন উপসাগর ও ওমান সাগরে অন্তত ১৪৪টি হামলা নথিভুক্ত হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।